ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ‘জাঠ’ মুক্তির পর ‘সিকান্দার’-এর আয় আশানুরূপ হচ্ছে না। সাচনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির ১২তম দিনে ছবিটি আয় করেছে মাত্র ৭৫ লাখ টাকা। ১৩তম দিনে সে আয় আরো কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লাখ টাকায়। এ মুহূর্তে সিকান্দারের ঘরোয়া আয় ১০৮ কোটি রুপি ছুঁয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ছবিটি তুলনামূলক ভালো পারফর্ম করেছে, বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।