স্পাইডারভার্সে ফিরছেন অভিনেতা নিকোলাস কেজ। প্রাইম ভিডিওর লাইভ অ্যাকশন সিরিজ স্পাইডার-নয়্যার। সেখানেই হোয়াইট স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে লাইভ অ্যাকশনের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। সেখানে নিকোলাস কেজকে সাদাকালো কস্টিউমে দেখা গেছে। স্পাইডার-নয়্যার কমিক বুকের ওপর ভিত্তি করে সিরিজটি নির্মাণ হচ্ছে। জানা গেছে, এটি মুক্তি পাবে ২০২৬ সালে।