সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের জন্মদিন আগামীকাল। একই দিনে প্রয়াত হয়েছেন গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল ইসলাম। এ তিনজন একসঙ্গে কাজ করেছেন রুহুল আমিন পরিচালিত ‘গাংচিল’ সিনেমায়।

৪৫ বছর আগে মুক্তি পাওয়া ‘গাংচিল’ আগামীকাল বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার করবে চ্যানেল আই। এক সংবাদমাধ্যম বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ সিনেমায় আরো অভিনয় করেছেন অঞ্জনা রহমান, আহমেদ শরীফ, গোলাম মুস্তাফা, সুমতিা দেবী, আনোয়ারা, মিজু আহমেদ, মতি ও ইলোরা গহর।

সাবিনা ইয়াসমিন, বুলবুল আহমেদ ও গাজী মাজহারুল আনোয়ারের কীর্তি ঘিরে চ্যানেল আইয়ে আরো কিছু আয়োজন থাকছে।

সকালে গান দিয়ে শুরুতে থাকবে তিনজনকে নিয়ে বিশেষ পর্ব। সিনেমার গানের আয়োজনেও থাকবে সাবিনা ইয়াসমিনের গান।