বাফটার ৭৮তম আয়োজন আগামী বছর। আগামী ১৬ ফেব্রুয়ারি লন্ডনে আয়োজন হবে এটি। এবার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা ডেভিড টেন্যান্ট। গত আসরের উপস্থাপকও ছিলেন তিনি। তার নাম ঘোষণা করে বাফটা জানিয়েছে, ডেভিডকে উপস্থাপক হিসেবে পেয়ে তারা বেজায় খুশি। কেননা গত বছর পুরো হল মাতিয়ে রেখেছিলেন তিনি।