হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও কান্ট্রি মিউজিশিয়ান কিথ আরবান। তারা ১৯ বছরের বিবাহিত জীবন পার করেছেন। তবে সম্প্রতি বিচ্ছেদ চাইছেন নিকোল কিডম্যান। তিনি এরই মধ্যে আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। গত গ্রীষ্ম থেকেই তারা আলাদা বসবাস করছেন। কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে, তবে কেউই বিস্তারিত প্রকাশ করেনি।