বক্স অফিস ট্র্যাকিং সেবা কোবিসের তথ্য অনুযায়ী, ১৭-১৯ জুলাই দেশটির মোট বক্স অফিস আয়ের ৬৬ দশমিক ৬২ শতাংশই একা দখল করে নিয়েছে সিনেমাটি। এ তিনদিনে ১৫ লাখ ৪ হাজার ১৯ জন দর্শক সিনেমাটি দেখেছে আর আয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ডলার। মুক্তির পর এখন পর্যন্ত দর্শক সংখ্যা মোট ২১ লাখ ২৯ হাজার ৭২৩ এবং আয়ের অংক দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ ডলারে।
রহস্য, সহিংসতা আর মনস্তাত্ত্বিক উত্তেজনায় মোড়া গল্প বলার জন্য দক্ষিণ কোরীয় চলচ্চিত্রে যে কয়েকজন পরিচালকের নাম সবার আগে উচ্চারিত হয়, তাদের একজন না হং-জিন। ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ ও ‘দ্য ওয়েইলিং’-এর মতো সিনেমা দিয়ে বিশ্বজুড়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি।










