বলিউডে ব্যস্ত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ২০২৫ সালে এ নায়িকার মুক্তি পেতে যাচ্ছে দুটি সিনেমা। যার মধ্যে একটিতে তাকে দেখা যাবে নাগিন চরিত্রে। হরর গল্পে নির্মিত এ সিনেমার নামও ‘নাগিন’, যা নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে তার।
শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদী। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।










