অভিনেতা মোহনলাল ফুটবল নিয়ে আগ্রহী। বিশেষত তিনি লিওনেল মেসিরও ভক্ত। সম্প্রতি তিনি প্রকাশ করলেন তার কাছে মেসির অটোগ্রাফ করা জার্সি আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মেসির হাতে জার্সিতে সই করার ভিডিও আপলোড করেছেন। সেই সঙ্গে মোহনলাল জানান, তার বন্ধু রাজীব মানগোতিল ও রাজেশ ফিলিপ এ জার্সি তাকে উপহার দিয়েছিলেন।