দক্ষিণ ভারতের অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’-এর মতো সফল সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। সৌন্দর্য ও অভিনয়ে এরই মধ্যে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার বলিউডে অভিষেক হতে চলেছে এ অভিনেত্রীর, ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় দেখা যাবে তাকে।