২০১২ সালে ইংলিশ ভিংলিশ চলচ্চিত্রের তামিল ভার্সনের শুটিং চলাকালীন তামিল নায়ক অজিত কুমার শ্রীদেবীকে কথা দিয়েছিলেন, তিনি কখনো না কখনো তার (শ্রীদেবীর) স্বামী বনি কাপুরের সঙ্গে তামিল কোনো চলচ্চিত্রে কাজ করবেন। শ্রীদেবীকে করা সে প্রতিজ্ঞাই যেন সত্যি হতে যাচ্ছে
বনি কাপুরের প্রযোজনায় তামিল চলচ্চিত্র নারকোনডা পারভাই-এর মুক্তি মিলেছে আজ। চলচ্চিত্রটি নিছকই একটি চলচ্চিত্র নয় বনি কাপুরের কাছে বরং স্ত্রী শ্রীদেবীর শেষ ইচ্ছা পূরণের মতো একটি বিষয়ও এটি। কেননা বনি কাপুর যাতে তামিল কোনো সিনেমার কাজ করেন, মৃত্যুর আগে এমন ইচ্ছাই পোষণ করেছিলেন কিংবদন্তি এ অভিনেত্রী।
তামিল ভাষায় পুনরায় ইংলিশ ভিংলিশ চলচ্চিত্রটি তৈরি করার সময় শুটিং সেটে শ্রীদেবী নিজের একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেটি হচ্ছে, তামিল নায়ক অজিত কুমার যাতে বনি কাপুরের সঙ্গে তামিল কোনো চলচ্চিত্রে কাজ করেন। সে ইচ্ছার কথা শুনেছিলেন বনি কাপুরও। স্ত্রীর সে ইচ্ছা পূরণ করতেই তামিল ছবির প্রযোজনায় নেমেছেন তিনি। সে উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। অন্যদিকে ৬ আগস্ট সিঙ্গাপুরে উদ্বোধনী প্রদর্শনী হয়েছে বনি কাপুরের প্রযোজনা এবং অজিত কুমারের অভিনয়ে চলচ্চিত্র নারকোনডা পারভাইয়ের।
চলচ্চিত্রটির মুক্তি ও শ্রীদেবীর স্বপ্ন পূরণের বিষয় উল্লেখ করে বনি কাপুর একটি আবেগঘন টুইট করেন উদ্বোধনী প্রদর্শনী শুরুর আগে। যেখানে তিনি লিখেন—‘আমি শুধু শ্রীদেবীর স্বপ্ন পূরণের জন্য কাজ করেছি। এটা কখনই সম্ভব হতো না, যদি অজিত সাহায্য না করত।’
উল্লেখ্য, চলচ্চিত্রটি মূলত বলিউড সিনেমা পিংকের রিমেক সংস্করণ। এটি দিয়ে তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। যদিও এখানে তাকে ক্যামিও চরিত্র দিয়ে পর্দায় দেখা যাবে।
সূত্র: পিংকভিলা










