শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এল জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। এবার বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।

ইউএসএইডের সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এ ভিডিও কনটেন্টগুলো নির্মাণ হয়েছে ইউএসএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায়।

নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেয়া হয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবই থেকে। ফলে শিশুরা তাদের পাঠ্যবইয়ের ছড়াগুলো আরো বেশি আগ্রহ ও আনন্দের সঙ্গে শিখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে।