সারা আলি খান ও
কার্তিক আরিয়ানের লাভ আজ কাল চলচ্চিত্রটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। সারা আলি খান
তার ফ্যানদের কাব্যিক ভাষায় ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন। ২৪ বছর বয়সী অভিনেত্রী
সারা কার্তিক আরিয়ানের সঙ্গে কোলাজ করা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন।
প্রথম ছবিতে সারার সঙ্গে আরিয়ানকে হেলমেট পরিহিত অবস্থায় গাড়ির মধ্যে বসে থাকতে
দেখা যায় এবং পরের ছবিতে লাভ আজ কাল তারকাদের বাইকে চড়তে দেখা যায়।
ছবি শেয়ার দিয়ে সারা
ক্যাপশনে লিখেছেন,
‘বিহাইন্ড
দ্য হুইল জো ইজ স্ক্যারি।
ভির ইজ নার্ভাস- জাস্টিফায়েবল অয়্যারি।
হি উড রাদার রান
অর টেক এ ফেরি, বাট
লাকিলি অন হিজ বাইক শি ইজ মেরি।
লাভ আজ কাল রিলিজিং
টুমোরো।
কাম রাইড উইথ আস, অ্যাওয়ে ফ্রম অল ইউর সরো।
বাই দ্য টিকিট- বেগ অর বরো।’
এর আগে সারা
চলচ্চিত্রের সেটের একটা ছবি শেয়ার দিয়ে একটি পোস্ট করেছিলেন, যা কাব্যতায় পূর্ণ ছিল। ‘টিরিবলি টাসড দ্যাট ইটস নেয়ারলি দ্য টেইল ইনড। আই
রিয়েলি টুক মাই ক্যাপশন টু এ টি। লাভ আজ কাল ১০ ডেজ টু গো। দিস ইজ নট এ বার- ইট ইজ আওয়ার সেট এবং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু
হেলথ।’
লাভ আজ কাল চলচ্চিত্রে সময়ের সঙ্গে সমান্তরালে পৃথক দুটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। একটিতে ২০২০ সালে সারার গল্প, অন্যটিতে নব্বইয়ের দশকের আরোশি শার্মার গল্প উঠে এসেছে। ২০১৯ সালে একই নামের চলচ্চিত্রের এটা দ্বিতীয় কিস্তি, যেখানে মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। ছবিটি ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে।
সূত্র: এনডিটিভি










