একবাক্যে
সবাই স্বীকার করে
নিতে বাধ্য যে,
পৃথিবীর সবচেয়ে আলোচিত
চিত্রকর্মটির
নাম ‘মোনালিসা’।
বিশ্বখ্যাত
চিত্রকর লিওনার্দো দা
ভিঞ্চির আঁকা এ
চিত্রকর্মটি
শত শত
বছর ধরে আগ্রহীদের
কাছে সমান গুরুত্ব
পেয়ে আসছে।
চলচ্চিত্রের
সঙ্গে সংশ্লিষ্টরাও নানাভাবে
চিত্রকর্ম মোনালিসার দ্বারা
প্রভাবিত হয়েছেন।
এবার এ দলে
নাম লেখালেন অস্কারজয়ী
মার্কিন অভিনেত্রী, নির্মাতা
ও প্রযোজক
জোডি ফস্টার।
সম্প্রতি জোডি মোনালিসাকে
নিয়ে একটি চলচ্চিত্র
নির্মাণের জন্য চুক্তিবদ্ধ
হয়েছেন। ‘দ্য ডে
দে স্টোল
দ্য মোনালিসা’
শিরোনামের একটি গ্রন্থ
অবলম্বনে ছবিটি তিনি
নির্মাণ করবেন।
গ্রন্থটির লেখক সিমোর
রাইট।
জোডি ফস্টার ও প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রগুলো বলছে, এ ছবিতে একটু ভিন্নভাবে চিত্রকর্ম মোনালিসাকে চিত্রায়ণ করা হবে। ১৯১১ সালের ২১ আগস্ট অর্থাৎ যেদিন মোনালিসা ল্যুভর মিউজিয়াম থেকে হারিয়ে গিয়েছিল এবং যে ব্যক্তি এ চিত্রকর্মটি চুরি করেছিল, সে বিষয়টিকে আবর্তিত করে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। চিত্রকর্মটি চুরি করেছিলেন ইতালিয়ান চোরাকারবারি ভিনচেঞ্চু পেরুজিয়া। ঘটনার দুই বছর পর পেরুজিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। যদিও পেরুজিয়া চুরির দায় অস্বীকার করে নিজেকে ‘দেশপ্রেমিক’ বলে আখ্যায়িত করেছিল। মূলত এ চুরির ঘটনার পরই বিশ্বজুড়ে মোনালিসা চিত্রকর্মটি নিয়ে ব্যাপকতর আলোচনা শুরু হয়, এক পর্যায়ে তকমা পায় কিংবদন্তির।
লস
অ্যাঞ্জেলেস
মিডিয়া ফান্ডের প্রিন্সিপাল
জেফরি সরোস ছবিটি
নির্মাণ প্রসঙ্গে বলেন,
‘এটা মজার
একটি গল্প, এখানে
অপরাধ প্রসঙ্গটি নিজেই
পরিশীলিত নয়।
আমাদের গল্প ফিকশন
ও সত্যের
মিশ্রণে গড়ে উঠেছে। চুরির
সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টদের
চিত্রায়ণ করা হবে।’
মূলত লস অ্যাঞ্জেলেসভিত্তিক
এ প্রতিষ্ঠানটি
ছবিটি নির্মাণে অর্থ
সহায়তা করবে।
উল্লেখ্য,
জোডি ফস্টারকে তার
প্রজন্মের অন্যতম সেরা
অভিনেত্রী বলে অভিহিত
করা হয়।
তার পেশাদারি কর্মজীবন
শুরু ১৯৬৫ সালে
মাত্র তিন বছর
বয়সে শিশু মডেল
হিসেবে। এর
দুই বছর পর
সিটকমের টেলিভিশন ধারাবাহিক
‘মেবেরি আরএফডি’তে
অভিনয়ের মধ্য দিয়ে
তার টেলিভিশন পর্দায়
অভিষেক ঘটে।
ফস্টারের প্রথম সাফল্য
আসে নির্মাতা মার্টিন
স্করসেসে নির্মিত ট্যাক্সি
ড্রাইভার (১৯৭৬) দিয়ে,
এতে তিনি একজন
কিশোরী যৌনকর্মীর চরিত্রে
অভিনয় করেন।
এ চরিত্রে
অভিনয়ের জন্য তিনি
প্রথমবারের
মতো শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে
একাডেমি পুরস্কারের মনোনয়ন
লাভ করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য
সংখ্যক ছবির মধ্যে
রয়েছে বাগসি ম্যালোন
(১৯৭৬), দ্য লিটল
গার্ল হু লিভস
ডাউন দ্য লেন
(১৯৭৬) ফ্রিকি ফ্রাইডে
(১৯৭৬) ও ফক্সেস
(১৯৮০)।
সূত্র: আর্টনিউজ, ড্যাজডডিজিটাল ও গার্ডিয়ান










