নভেল করোনাভাইরাস লকডাউনের মধ্যে সালমান খান আজ নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের জন্য তার লেখা ও গাওয়া একটি গান প্রকাশ করবেন।
নভেল করোনাভাইরাস লকডাউনের কারণে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে সালমান খান তার পানভেল-এর বাড়িতে আলাদা রয়েছেন। কিছুদিন আগে এ সুপারস্টার তার ভাগ্নে নির্বান খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন যে তারাও এ মহামারী নিয়ে আতঙ্কিত। সম্প্রতি পিংকভিলা জানিয়েছে, সালমান তার ইউটিউব চ্যানেল অভিষেকের জন্য নিজেকে তৈরি করছেন। ‘বিয়িং সালমান খান’
নামক এ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভক্তদের সঙ্গে তার জীবনকাহিনী ভাগ করে নেবেন। এটি অবশ্যই তার সব ভক্তের জন্য একটি সুখবর হতে চলেছে।
গতকাল সালমান তার ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট দিয়ে জানান, তার ইউটিউব চ্যানেলে নিজের গাওয়া ও লেখা ‘পেয়ার করোনা’
নামক একটি গানের ভিডিও আপলোড করা হবে। তিনি লেখেন, ‘আমি আপনাদের জানাতে পোস্ট করছি যে আমার ইউটিউব চ্যানেল, আমার মানে কি? এটা আমাদের! চ্যানেলটিতে আগামীকাল গান আপলোড করা হবে। আশা করি আপনারা ঠিকমতো গ্রহণ করবেন।’
লকডাউনের এ সময় সালমান ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখার প্রায় ২৫ হাজার শ্রমিককে সহায়তা করছেন। সালমান খানের এনজিও তাদের শিক্ষা ও চিকিৎসার যাবতীয় প্রয়োজন সরবরাহ করে আসছে। অতীতে বেশ কয়েকবার খান পরিবার প্রয়োজনের সময় জাতিকে সহায়তা করেছিল। এবারও তারা এ মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যদের মতো সামনে এগিয়ে এসেছে।
সালমানকে এর পরে দেখা যাবে দিশা পাটানি, রণদীপ হুদা ও জ্যাকি শ্রফের সঙ্গে প্রভুদেবার ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’
ও পূজা হেগডের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’
সিনেমায়।
সূত্র: পিংকভিলা










