জয়যাত্রা চলছে সাইয়ারার। তৃতীয় সপ্তাহ পার করে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপিতে। ‘সন অব সর্দার টু’ ও ‘ধাড়াক টু’ মুক্তি পেলেও সিনেমা দুটি পিছিয়ে আছে সাইয়ারার তুলনায়। মোহিত সুরির সাফল্যের মুকুটে আরেকটি পালক হয়ে থাকবে সাইয়ারা। সিনেমা দিয়ে দুর্দান্ত অভিষেকও পেলেন আহান পাণ্ডে ও অনিত পদ্দা।