দক্ষিণ ভারতীয় অভিনেতা মহেশ বাবুকে তলব করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট)। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সুরানা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা বাবদ তার সাড়ে ৫ কোটি রুপি লেনদেন হয়েছে। কিন্তু বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে হয়নি বলে অভিযোগ করেছে ইডি। এর ব্যাখ্যার জন্যই মহেশকে তলব করা হয়েছে।