শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পেল জাপানে। গত ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পায় সেখানে। দর্শকও আগ্রহ দেখাচ্ছেন এ সিনেমার প্রতি। ভারতের সিনেমা নিয়মিত বিরতিতেই জাপানের থিয়েটারে প্রদর্শিত হয়। বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন জাপানেও চলবে জওয়ানের জাদু।