ছয় বছর পর ভারতে কনসার্ট করছেন ব্রায়ান অ্যাডামস। উপমহাদেশে তার অনেক ভক্ত আছে। গতকাল তিনি কনসার্ট করেছেন কলকাতায়। এছাড়া তিনি শিলং, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে পারফর্ম করবেন। সর্বশেষ ২০১৮ সালে ভারতে কনসার্ট করেছিলেন তিনি। তবে এর আগে কনসার্ট করেছিলেন ১৯৯৩, ১৯৯৪, ২০০২, ২০০৬ ও ২০১১ সালে।