কুমিল্লায় কিশোর অপরাধীর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুরিশ। পুলিশের কয়েকটি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।