দিনাজপুরের হিলিতে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণী পরিবর্তন করায় মাজেদুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। গতকাল বিকালে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন।