শিক্ষার্থীদের দাবিতে সংহতি জানিয়ে ধানমন্ডিরর রবীন্দ্র সরোবরে প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের সংগীতশিল্পীরা। সেখান থেকে শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে মিলিত হচ্ছেন বিভিন্ন ব্যান্ড, শিল্পী, গীতিকবি ও সুরকারসহ শিল্পাঙ্গনের বিভিন্ন শাখার মানুষ।

 দুপুরে শিল্পীরা রবীন্দ্র সরোবরে সমবেত হন। শিল্পীরা বলেন, আমরা আর রক্ত চাই না, মৃত্যু চাই না। তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা চাই সরকার অনুধাবন করুক এ প্রজন্ম কী চাচ্ছে। নিহতদের হত্যার বিচার চাই, গ্রেফতারদের মুক্তি চাই।

শিল্পীদের এই সংহতি সমাববেশে উপস্থিত থাকছে ব্যান্ড আর্টসেল, সোলস, দলছুট, শূন্য, মাইলস, শিরোনামহীনসহ আরো অনেকে। এছাড়া ছিলেন এলিটা, লতিফুল ইসলাম শিবলী, আসিফ আকবর, আরমিন মুসা, আজমেরী হক বাঁধনসহ আরো অনেক শিল্পী।