ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামন্ডব পরিদর্শন করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেন্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির পিবিজিএম। সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে কসবা পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরসহ অন্যান্য মন্দির ও পুজা মন্ডব পরিদর্শন করেন।
এ পরিদর্শনে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাবের বিন জাব্বার পিএসসিসহ প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন, আখাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক ফজলে রাব্বিসহ গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় কসবা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরপত্তা দেয়ার আশ্বাস দেন সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির। তিনি নির্বিঘ্নে পুজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।










