গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৮৯ জন, ময়মনসিংহে ২১, চট্টগ্রামে ৬৯, খুলনায় ৬৬, রাজশাহীতে ৩২, রংপুরে ২০, সিলেটে তিন ও বরিশালে বিভাগে ৬৭ জন রয়েছে। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৫ হাজার ১৫৭ জন। এ সময় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৮৩ জন। চলতি বছরে এ-যাবৎ মোট ১৩ হাজার ৯৩৫ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।










