আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের প্রথম দিনে অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ সময় অধ্যাপক ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

অধ্যাপক ইউনূস তুর্কি প্রেসিডেন্ট দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।