বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি নির্বাচনী আসন বগুড়া ৬ এবং ঢাকা-১৭ এরই মধ্যে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। বৃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহ্‌দী আমিন বলেন, 'আপনারা নিশ্চয়ই দেখেছেন, আজকেও দেশজুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের। যদি উদাহরণ দেই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা-আট, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রনোদিতভাবে বিলম্ব করা হয়েছে, বিলম্ব করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। ফলে, নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে।'