সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর জানান, চার বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলী  দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া উপজেলা সদরে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।