রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বিকালে গণপূর্ত অফিসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঝালকাঠি গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন হাওলাদার, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি সঞ্জিব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, উপসহকারী প্রকৌশলী মো. বদিউজ্জামান, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আজম সিকদার। বক্তারা রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে।










