নেপালে সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি নিজের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে তিনি লেখেন, ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচন আয়োজনের জন্য নেপাল সরকার এবং সেদেশের জনগণকে অভিনন্দন। এ গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও সহনশীলতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন। আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা রাখে।










