সুনামগঞ্জের ছাতকে করোনা উপসর্গ নিয়ে জনোওয়ারা বেগম (৫৫) নামের এক যুক্তরাজ্য প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। তিনি প্রায় দুমাস আগে দেশে ফিরেছেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জাউয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই নারী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের মৃত রশীদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, জনোওয়ারা বেগম প্রায় দুই মাস আগে দেশে ফিরে ছাতক উপজেলার জাউয়া গ্রামে ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি রোগে আক্রান্ত ছিলেন।

ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজহারুল ইসলাম জানান, মৃতের শরীরে করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরিক্ষার পর জানা যাবে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।