গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ছয় একর বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীন বোর্ড মিল এলাকায় বনভূমি দখলমুক্ত করা হয়। এ সময় সেখানে অবৈধভাবে গড়ে ওঠা ঘর, দোকানপাটসহ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের সহায়তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
গাজীপুরে ছয় একর বনভূমি উদ্ধার
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ছয় একর বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীন বোর্ড মিল এলাকায় বনভূমি দখলমুক্ত করা হয়।









