রাঙ্গামাটি জেলা শহরের মানিকছড়িতে একটি পর্যটকবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা জানান, চট্টগ্রামে ভাটিয়ারীর এক ইটভাটা (ব্রিকফিল্ড) থেকে তারা রাঙ্গামাটিতে পিকনিকে আসেন। চট্টগ্রামে ফেরার পথে বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪২৮৯৬) মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

বাসযাত্রী আনসার আলী বলেন, গাড়ির চালক বেপোয়ারাভাবে বাসটি চালাচ্ছিল। পর্যটন এলাকায় একটি বিদ্যুৎবাহী খুঁটিতে ধাক্কা দিয়ে তারা ৫ হাজার টাকা জরিমানা দিয়ে এসেছেন। গাড়িচাপা পড়ে দুজন মারা গেছেন।