জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের ফরম পূরণের আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরমের ডাটা এন্ট্রি ও নিশ্চায়নের শেষ দিন ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।










