রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের পাশাপাশি এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আইএসপি আরো জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।










