ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সকাল ১১টায়। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে আগামীকাল শনিবার বিকাল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।