নাটোরের সদর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর থানা পুলিশের একটি দল রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসটি থামিয়ে তল্লাশি চালায়।

এ সময় আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খান এবং রফিকুল নামে পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ৯২৪টি ১ হাজার টাকার এবং ৯৫টি ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা বরিশাল, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা রংপুরে আলু কেনার পরিকল্পনা করেছিলেন। তারা জাল নোট ব্যবহার করে আলু কিনতে চেয়েছিলেন।