গত দুদিনের পৃথক অভিযানে মোট ৮ লাখ ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা গেলেও বাকি চোরাকারবারিরা মিয়ানমার ও পাহাড়ি জঙ্গলে পালিয়ে গেছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে থার্মাল ডিভাইসের সাহায্যে বড় ধরনের তিনটি চালান রুখে দিয়েছে উখিয়া বিজিবি ব্যাটালিয়ন। ইছাকের ঘের ও গুইজারখাল এলাকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। এতে তিনটি পোঁটলা ও ব্যাগ ফেলে কারবারিরা মিয়ানমারে পালিয়ে যায়। উখিয়া-টেকনাফ অঞ্চলের তিন অভিযানে মোট ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।










