রাজধানীর সায়েন্সল্যাবে মিছিল করায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা একত্রিত হয়। পরবর্তীতে ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে ধানমন্ডি এক নাম্বার রোডে আসে।

এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে? তুমি কে? সমন্বয়ক, সমন্বয়ক। আমার ভাই গ্রেফতার কেন? প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা ধানমন্ডি এক নাম্বার রোডে এলে পুলিশ শিক্ষার্থীদের চারদিকে ঘিরে ফেলে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ধরপাকড় শুরু করে। এ সময় কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে প্রাথমিকভাবে সায়েন্সল্যাব পুলিশ বক্সে নিয়ে আসে, পরবর্তীতে তাদেরকে প্রিজন ভ্যানে করে ধানমন্ডি থানায় পাঠানো হয়।