ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের উত্তর মৌড়াইলে যৌথ বাহিনীর অভিযানে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত প্রায় ১টায় সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি মো. রবিন চৌধুরী (৩৫)। তিনি মৃত খবির চৌধুরীর ছেলে। রবিন চৌধুরী একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা প্রচেষ্টা, ছিনতাই এবং মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায় এবং তাকে আটক করে।

আটকের পর রবিন চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের এই অভিযান অব্যাহত থাকবে।