মানহীন ভেজাল বীজ উৎপাদন করার অপরাধে সিংড়া উপজেলার কৃষক ভাই বীজ ভাণ্ডারের মালিক আতিকুর রহমান আতিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে পৌর শহরের বালুয়া-বাসুয়া এলাকায় অবস্থিত মেসার্স কৃষক ভাই বীজ ভাণ্ডারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। এ সময় মানহীন বীজ উৎপাদন, একই ব্যক্তি তিনটি বীজ উৎপাদনের লাইসেন্স গ্রহণ, গ্রেডিং ও আর্দ্রতা মাপার যন্ত্র না থাকা, লাইসেন্স এবং প্যাকেটের গায়ে লাইসেন্স নম্বর না পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার এ নিয়ে বণিক বার্তায় ‘সিংড়ার ৮টি কারখানায় ভেজাল বীজ উৎপাদন: প্রতারিত হচ্ছেন কৃষক’
শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই ভেজাল বীজ উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করেন ইউএনও নাসরিন বানু।










