কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। গতকাল বেলা ১১টায় তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সিনিয়র খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিব আমিনুল ইসলাম ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।










