সাজেক ভ্যালির পর্যটকের নিরাপত্তায় টহল এবং এসকর্ট কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে সাজেক ভ্যালি এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে দুটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল জেলা পুলিশের পক্ষ থেকে একটি এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে একটি গাড়ি হস্তান্তর করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এ সময় বাঘাইহাট সেনাজোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান, দীঘিনালা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হকসহ সাজেক রিসোর্ট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।