ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত বছরের মতো এবারো ঢাবি ক্যাম্পাস ছাড়াও দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষার সিট প্ল্যান গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়। শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে তাদের সিট প্ল্যান দেখতে পারছেন।