জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুধু মালের ক্ষয়ক্ষতির কথা বলছেন। কিন্তু শত শত ছাত্র-জনতার জানের ক্ষতির কথা বলছেন না।’
গতকাল গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বদরুদ্দীন উমর ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সই রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘১৬ জুলাই থেকে এ পর্যন্ত কতশত নাগরিকের জান গুলি করে কেড়ে নেয়া হয়েছে, তার কোনো হিসাব শেখ হাসিনা দিচ্ছেন না। বরং সরকারের পুলিশ, রÅাব, বিজিবি যাদের গুলি করে আহত করেছে, তাদের হাসপাতাল হাসপাতাল ঘুরে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এখন চোখের পানি ফেলছেন।’ বিবৃতিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’










