বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেছেন, গণতন্ত্রের প্রতি পুনরায় আস্থা প্রকাশের জন্য বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। এ নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন।

তিনি আরো বলেন, এ ফলাফল তারেক রহমানের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আশা করছি, ভবিষ্যতে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে।