বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর সচল রাখতে ইনারবারে ড্রেজিং শুরু হয়েছে। এর আগে ২০২১ সালেও ইনারবার ড্রেজিং শুরু হয়েছিল। ৩৫ শতাংশ কাজ শেষ হওয়ার পর মাটি ফেলার জায়গা সংকটের কারণে ২০২২ সালে ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। এখন মাটি ফেলার জায়গার ব্যবস্থা হওয়ায় ড্রেজিং শুরু হয়েছে। গতকাল দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।