সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীরকে হেনস্থা করেছে একদল ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রথাম আলো কার্যালয়ে অটকে পড়া সাংবাদিকদের সাহায্য করতে গেলে তার ওপর চড়াও হয় কয়েকজন।

সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি তার দিকে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়।

এর বৃহস্পতিবার রাতে কাওরান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রাত পৌনে ১২টার দিকে এ হামলা চালানো হয়।

জানা যায়, শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।