সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।

আজ রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনার পর প্রণয় ভার্মা এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে সহযোগিতার মনোভাবও প্রয়োজন। পরে বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনারকে তলব করা হয়।

এ সময় পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অপরাধ দমনে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচিত হয়।