কক্সবাজারে বন বিভাগের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানকে ট্রাক চাপায় হত্যার বিচার দাবি জানিয়েছেন, বনকর্মীরা। গতকাল বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় রাঙ্গামাটি বন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা এক মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি জানান। বন বিভাগ রাঙ্গামাটি অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।