ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর এলাকার মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় বেপোরোয়া গতির কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনটি গাড়ি দুমড়েমুচড়ে ভেঙে যায়। এতে মাইক্রোবাসে থাকা এক শিশু ও বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এই ত্রিমুখী সংঘর্ষে আরো ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










