বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী মৃিশল্প মেলা, প্রদর্শনী, সম্মেলন ও সম্মাননা। ১১ বছর ধরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয়ভাবে এ মেলা ও সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ সময় বিভিন্ন অঞ্চলের মৃিশল্পীরা তাদের মৃত্পণ্য প্রদর্শন করেন।
নগরীর অশ্বিনী কুমার হলে গতকাল সম্মেলনের প্রথম দিনে মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্মিলিত মঙ্গলসংগীত ও নাচের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন।










